ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঘরের মাটিতে সফরকার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ দল। এক উইকেটের রুদ্ধশ্বাস এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি) এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলকে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। যেখানে টাইগার পোস্টারবয় সাকিব আল হাসানের পাঁচ উইকেট ও পেসার এবাদত হোসেনের চার উইকেটের সুবাদে মাত্র ১৮৬ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল।

জবাবে রান তাড়া করতে নেমে ১৩৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশও। তবে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত এক জুটি গড়েন। ফলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে অবিশ্বাস্য এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ একই ভেন্যুতে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৭   ৫৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ