প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে - স্পীকার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে - স্পীকার 
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে - স্পীকার 

ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২২ নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। এসময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ’র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান’স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজিত ১০তম সভায় সভাপতির বক্তব্যে এসকল কথা বলেন।

সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি, হাবিবে মিল্লাত এমপি, ফখরুল ইমাম এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি মূল্যবান মতামত প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে- যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৯   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
নির্বাচনে অর্থ নয়, জনগণই শক্তি: গিয়াস উদ্দিন
নির্বাচন করার অধিকার সবার আছে, কিন্তু হুমকি-ধমকি দিয়ে নয়: মান্নান
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি
বক্তাবলী ও আলীরটেকে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা রিটার্নিং অফিসার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ