উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘন কুয়াশায় কারণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘন কুয়াশায় কারণে
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শীত যেন জেঁকে বসেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। এতে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দর কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারেনি। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, উড়োজাহাজ ওঠানামা করার জন্য দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কমপক্ষে এক হাজার মিটার থাকার কথা। তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত দৃষ্টিসীমা ২০০ মিটার আছে। এতে সকালের কোনো উড়োজাহাজ এখনো অবতরণ করতে পারেনি। এদিকে আজ সকালে সৈয়দপুরের তাপমাত্রা রেকর্ড করা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, মূলত শীতকালে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আবহাওয়ার উন্নতি হলে উড়োজাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০১   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ