নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসের আলোচনা সভায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।
সভায় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের গৌরবময় অবস্থান। স্বাধীনতাকে অর্থবহ করতে অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন। সেই অভীস্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সভায় স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩২   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ