৩০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি, ট্রাক জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি, ট্রাক জব্দ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



৩০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি, ট্রাক জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহিদুর রহমান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দিকচাল গ্রামে আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন (২৬) ও বলাখাল বকলবাড়ী গ্রামের আবুল কালালের ছেলে শুকুর শেখ (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার সলঙ্গা থানার রামার চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের এবং জব্দকৃত আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৫   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ