স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে কভিড প্রতিরোধে ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে কভিড প্রতিরোধে ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে কভিড প্রতিরোধে ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, কভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজের পক্ষ থেকে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) বিকল্প প্রতিবেদন-২০২২ এর ওপর জাতীয় পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেলিভিশনের খবরে দেখেছি চীনের ৪ জন নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। তবে কভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিলে আমরা ব্যবস্থা নেব। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।

ড. মোমেন আরো বলেন, প্রবাসীরা দেশের জন্য অনেক অবদান রেখেছেন। সে কারণে আমরা প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি। এই প্রস্তাব আজ পাস হয়েছে। এটা আমাদের জন্য একটি সুখবর।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫২   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ