বাংলায় শুভেচ্ছা জানালেন জাপানের দুই প্রতিনিধি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলায় শুভেচ্ছা জানালেন জাপানের দুই প্রতিনিধি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



বাংলায় শুভেচ্ছা জানালেন জাপানের দুই প্রতিনিধি

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তমুহিদে এবং বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলায় শুভেচ্ছা জানান তারা।

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তমুহিদে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলেন, ‘শুভ সকাল। আমি এখানে এসে খুবই খুশি হয়েছি।’ বক্তব্য শেষে ইচিগুচি বাংলায় সবাইকে ধন্যবাদ জানান।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সবাইকে সালাম দিয়ে নিজের পরিচয় দেন সুধী সমাবেশে।

তিনি বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত। ১০ দিন হয়েছে আমি বাংলাদেশে এসেছি। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমি আরও গভীর করতে চাই।’ তিনিও শেষে বাংলায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

জাপানের এ দুই প্রতিনিধি তাদের বক্তব্যের প্রথম ও শেষ অংশটি বাংলায় বলায় সুধী সমাবেশ থেকে ব্যাপক করতালি পড়ে।

এর আগে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার উত্তর স্টেশনের পাশেই উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমানুল্লাহ নুরী। এমআরটি লাইন-এর বাস্তব অগ্রগতি তুলে ধরেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫৯   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ