সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন 
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ২০২২-২৩ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেছে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সরিষাবাড়ী খাদ্য গুদামের আয়োজনে এ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, ওসি এলএসডি সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ ও ডিলারগণ সহ ইলেকট্রনিক ও প্রিমিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর সূত্র জানান, এবার চলতি আমন মৌসুমে ১৫৭৬ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরিষাবাড়ী উপজেলা খাদ্য অধিদপ্তর। তন্মধ্যে ৮১২ মেট্রিক টন ধান এবং ৭৬৪ মেট্রিক টন সিদ্ধ চাল। ধানের প্রতি কেজি ২৮ টাকা এবং চালের প্রতি ৪২ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৫৭৭ মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি হয়েছে বলে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর সূত্র জানায়।

চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪২   ৫৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ