স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০১ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ইংরেজি নববর্ষ ২০২৩-এর শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের চলমান উন্নয়ন, বাণিজ্যমেলা ২০২৩, নারীদের অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মেট্রোরেলের যাত্রা শুরুর মাধ্যিমে বাংলাদেশে নতুন ধারা সূচিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুভ উদ্বোধন করেছেন, যাতে অনেক নারী উদ্যোক্তা সম্পৃক্ত। নারীবান্ধব ব্যবসায়িক পরিস্থিতি বজায় রাখতে সরকার কাজ করছে। এসময় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন স্পীকার।

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার স্পীকারকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে ডিজিটাল মেলা চলমান। দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সকলেই পাচ্ছে।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২০   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ