সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



---

একজন সাবেক মন্ত্রী, দুইজন সাবেক প্রতিমন্ত্রী, একজন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চারজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে তারা হলেন, সাবেক জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং সাবেক বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ.বি.এম. গোলাম মোস্তফা, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক, সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবুল হোসাইন, সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দীন আহাম্মদ, সাবেক বিরোধীদলীয় হুইপ ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মসিউর রহমান, বগুড়া-৯ আসনের সাবেক সংসদ সদস্য এস এম ফারুক, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান।
এছাড়া, জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহায়ক কাম চাবি রক্ষক মো. মাহবুব আলম প্রধানের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
শোক প্রস্তাবে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস, সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির পিতা মোশারেফ হোসেন (কালু), সংসদ সদস্য মো. শাহে আলমের মাতা মোসাম্মৎ রিজিয়া বেগম, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে), মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক সরকার, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুল, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীরর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বাংলাদেশ সময়: ১৮:০৫:০৪   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ