ভোলার দৌলতখানে কৃষক প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার দৌলতখানে কৃষক প্রশিক্ষণ
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



ভোলার দৌলতখানে কৃষক প্রশিক্ষণ

জেলার দৌলতখান উপজেলায় আজ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা কৃষি দপ্তরের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. দুলাল হোসেন।
উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে ‘বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ জন কৃষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ন কবির।
প্রশিক্ষণে সয়াবিন, গম, সরিষা এই তিনটি ফসল চাষাবাদ, বিশেষত, ফসল আবাদ থেকে শুরু করে কর্তণ পর্যন্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫০   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ