বিশ্বে করোনায় আরও ১৪৫৩ মৃত্যু, শনাক্ত কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১৪৫৩ মৃত্যু, শনাক্ত কমেছে
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ১৪৫৩ মৃত্যু, শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ১ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় একশ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৩১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ২০ হাজার।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৪৮৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ২৫৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৭৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ৪৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ২ লাখ ৭৬ হাজার ৭৫৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৫২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৫৯   ৫৮৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ