বাংলাদেশি সিনেমায় শ্রীলেখা, সঙ্গে থাকছেন কে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি সিনেমায় শ্রীলেখা, সঙ্গে থাকছেন কে?
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



বাংলাদেশি সিনেমায় শ্রীলেখা, সঙ্গে থাকছেন কে?

বাংলাদেশের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই সিনেমায় তার সঙ্গে জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে।

সোমবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শ্রীলেখা নিজেই।

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রোববার (১৫ জানুয়ারি) পাঁচদিনের সফরে ঢাকায় আসেন শ্রীলেখা মিত্র। সোমবার দিনভর বাংলাদেশের গণমাধ্যমে কথা বলেন তিনি। বাংলাদেশ সফর ও নতুন সিনেমা নিয়ে জানান বিস্তারিত।
বাংলাদেশের নতুন একটি সিনেমা করার বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম বা পরিচালকের বিষয়ে তিনি কিছুই জানাননি। তবে এ ছবিতে ফেরদৌস ও মোশাররফ করিম থাকবেন বলে নিশ্চিত করেন। শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা মিত্র অভিনীত ‘এবং ছাদ’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৩:২২   ৪৮২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ