ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বসুন্ধরা গ্রুপের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বসুন্ধরা গ্রুপের
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বসুন্ধরা গ্রুপের

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ফরিদপুরে অসহায় ও দরিদ্র ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সার্বিক সহযোগিতায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যানবাড়িতে সদর, নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ১০ হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার মো. ইউনুস খান, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং সেক্টরের চিফ অপারেটিং অফিসার মো. রাজিব সামাদ, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।

বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘দেশের মানুষের পাশে সব সময় ছিল বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় সারা দেশের ন্যায় ফরিদপুরেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আগামীতেও মানুষের সেবায় কাজ করে যাবে বসুন্ধরা গ্রুপ।’

শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে বেশ খুশি অসহায় দরিদ্র মানুষেরা। এ সময় তারা বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সবার জন্য দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫০   ৫৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ