ফতুল্লার লঞ্চঘাট থেকে আবারও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার লঞ্চঘাট থেকে আবারও গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



ফতুল্লার লঞ্চঘাট থেকে আবারও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাদক পাচারের নিরাপদ ট্রানজিট রুট হিসেবে পরিচিত ফতুল্লার লঞ্চঘাট এলাকা থেকে আবারও ছয় কেজি গাঁজা সহ মোঃ আবু তাহের(২৫) নামক এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানার আল আমিন নগর, রহিম মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাদেরের পুত্র। রোববার রাতে ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করছে।

পুলিশ জানায় গোপন সংবাদের রোববার রাত আটটার দিকে থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে উপ-পরিদর্শক সজিব,সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর, শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার লঞ্চঘাট সংলগ্ন আদিবা হোটেলের সামনে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আবু তাহের কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ফতুল্লা লঞ্চঘাট কে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদক কারবারিরা। দীর্ঘদিন ধরে নৌপথে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে।

ইতিমধ্যেই তারা তিনটি মাদকের চালান সহ পাঁচ ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত পাঁচ মাদক ব্যবসায়ীর মধ্যে দুই জন টোল আদায়কারী বলে তিনি জানান। মাদক ব্যবসায়ীরা যতোই প্রভাবশালী হউক না কেনো তল মাদক নির্মূলে কাউকে ছাট দেওয়া হবেনা বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৭   ৫৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ