দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি : তথ্যমন্ত্রী
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



---

বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা এখন হাঁটার পথ ধরেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার‌্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আজ বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল আগাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
ড. হাছান বলেন, ‘মানুষ যেমন দম ফুরিয়ে গেলে আর দৌড়াতে পারে না, তেমনি মনে হচ্ছে বিএনপির দম ফুরিয়ে গেছে। তাই তারা ঢাকায় এখন পদযাত্রা অর্থাৎ হাঁটার কর্মসূচি দিয়েছে। আসলে গাড়ি পুরনো হয়ে গেলে মাঝে মাঝে স্টার্ট না দিলে গাড়ি অচল হয়ে যায়। সে কারণেই বিএনপিও ক’দিন পরপরই নানা কর্মসূচি ঘোষণা করে।’
আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগ সারা বছর মানুষের কাছে যাই, তাদের পাশে থাকি। গত ১৪ বছর ধরে আমরা মানুষের পাশে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’
হাছান মাহমুদ স্মরণ করিয়ে দেন, ‘করোনা মহামারির সময় খাদ্যসামগ্রী বলুন আর করোনা প্রতিরোধ সামগ্রী বলুন, সরকারের পাশাপাশি এই আওয়ামী লীগই সারাদেশের মানুষের কাছে সেগুলো পৌঁছে দিয়েছে। সেটা করতে গিয়ে অনেক নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। বিএনপিকে সেই সময় খুঁজেও পাওয়া যায়নি। ঝড়-বন্যা-ঘুর্ণিঝড়সহ যে কোনো দুর্বিপাকেও আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে ছিল, আছে। বিএনপির নেতারা নির্বাচনের আগে শীতের পাখির মতো আসে, খায়দায়, মোটাতাজা হয়ে আবার চলে যায়।’
রোববার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে দলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার এই সফর নিয়ে সমগ্র রাজশাহী বিভাগের মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে জনসভাস্থল মাদ্রাসা মাঠে কোনোভাবেই মানুষের স্থান সংকুলান সম্ভব নয়। সমগ্র রাজশাহীর জনগণ শেখ হাসিনাকে বরণ করতে উন্মুখ হয়ে আছে। লাখ লাখ মানুষের আগমনে পুরো শহরই জনসমুদ্রে পরিণত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ও জনসভার প্রস্তুতি উপলক্ষে আওয়ামী লীগের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আজ বিকেলে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি জনসভা ময়দান মাদ্রাসা মাঠে উপস্থিত হন ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন, দলের কেন্দ্রীয় সদস্য বেগম আকতার জাহান, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১১:৪৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
ইতিহাসের এই দিনে
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ