একতা কাপুরের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » একতা কাপুরের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা!
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



একতা কাপুরের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা!

গ্রেফতারি পরোয়ানা যেন পিছুই ছাড়ছে না। সম্প্রতি আবারও প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিহারের বেগুসরাইয়ের আদালত। একটি ওয়েব সিরিজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

বুধবার (২৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানালেও শুক্রবার মিডিয়ায় এ তথ্য প্রকাশ পায়। তবে এবার একতার সঙ্গে তার মায়েরও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মীর অভিযোগে এমন সিদ্ধান্ত গ্রহণ করে আদালত।

একতা ভারতীয় অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুরের কন্যা। তার ছোট ভাই তুষার কাপুরও একজন বলিউড অভিনেতা। তিনি জনপ্রিয় বালাজী টেলিফিল্মসের সহপরিচালন অধিকর্তা হিসেবেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।

জনপ্রিয় এই ব্যক্তিত্ব প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুরের বিরুদ্ধে শম্ভু কুমারের অভিযোগ হলো তার নির্মিত ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান করা হয়েছে।

শুধু তাই নয়, সেনাবাহিনীদের পরিবারের অনুভূতিকেও এই ওয়েব সিরিজে আঘাত করা হয়েছে। দুই বছর আগেই এই অভিযোগ করেছিলেন শম্ভু।

প্রাক্তন ওই সেনাকর্মী অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে, যা একজন সেনাকর্মী হিসাবে তাকে মর্মাহত করেছে।

এই অভিযোগের কারণে ২০২০ সালে ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজ থেকে পরিচালক একতা কাপুর অবশ্য আপত্তিকর দৃশ্যটি ছেঁটে ফেলে ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই মামলায় দ্রুত একতাকে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিল বিচারক। যা পালন করেনি একতা। আদালত একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

শম্ভুর আইনজীবী ঋষিকেশ জানান, তাই আদালত একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১০   ৩৫৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ