সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগের রেজিষ্ট্রার ও সুপ্রিম কোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারন, বিচার প্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যে কোন ব্যক্তি এই ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেতে পারেন।
তিনি বলেন, বাংলা সংস্করণ না থাকায় অনেকেরই এই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষে মহান ভাষার মাসের প্রারম্ভেই ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন। এখন থেকে একজন ব্যবহারকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজী উভয় সংস্করণে দেখতে ও ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫০   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ