খাদ্য উৎপাদনে নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা জরুরি : রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য উৎপাদনে নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা জরুরি : রাষ্ট্রপতি
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



খাদ্য উৎপাদনে নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা জরুরি : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, নিরাপদ খাদ্যের জন্য খাদ্য উৎপাদনে নিরাপদ প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
তিনি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
আগামীকাল (২ ফেব্রুয়ারি) ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই’।
তিনি বলেন, জাতীয় নিরাপদ খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধজাতি: স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
আবদুল হামিদ বলেন, সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি অন্যতম অনুষঙ্গ। এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে অন্তত ৭টি লক্ষ্যমাত্রা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিরাপদ খাদ্যের সাথে সম্পর্কিত।
রাষ্ট্রপতি বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দেহে ক্যান্সার, কিডনি রোগসহ নানারকম মরণব্যাধি বাসা বাঁধে। এজন্য সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে আইনের যথাযথ প্রয়োগ, খাদ্য উৎপাদন, আমদানি, পরিবহন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম আরো বেগবান করতে হবে। তিনি জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ লক্ষ্যে ১৩টি বিধিবিধান তৈরি করে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
রাষ্ট্রপতি বলেন,‘আমি আশা করি, দেশের খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীসহ সমাজের প্রত্যেকে খাদ্যে ভেজাল প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন। মেধা ও মননে উৎকর্ষ ও কর্মক্ষম একটি জাতি গঠনে সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই হোক জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আমাদের সকলের অঙ্গীকার।’
তিনি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার : মঈন খান
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ
বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান
সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ