কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. শাহ আলম ওরফে বাবলুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৩ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন আগাঁনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহ আলম নোয়াখালীর সোনাইমুড়ীর দক্ষিণ শাকতলা এলাকার ছালে আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, শাহ আলমে বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় ২০০৯ সালে ১টি মাদক মামলা রয়েছে। ওই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান ও পরিচয় পরিবর্তন করে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৫০   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ