রাতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ৬০ উদ্ধারকারী সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ৬০ উদ্ধারকারী সদস্য
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



রাতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ৬০ উদ্ধারকারী সদস্য

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের ৬০ জন উদ্ধারকারী দেশটিতে রওনা হবেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এই ৬০ জনের টিমে ফায়ার সার্ভিসের ১২ জন, ২৪ জন সেনা বাহিনীর, ১০ জন চিকিৎসকসহ ৬০ জন। বুধবার রাত ১০টায় বাংলাদেশের একটি বিমানে করে তারা তুরস্কে যাবেন।

বুধবার বিকেলে পুরান ঢাকার ফায়ার সার্ভিস সদর দফতরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন। সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি।

তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। এর আগে বাংলাদেশ থেকে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে পাঁচ সদস্য গিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবারও তুরস্কেও যাচ্ছেন ৬০ সদস্য।

বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ মন্তব্য করে তিনি বলেন, উদ্ধারকারী দল সেখানে ৭ দিন থাকবেন। হালকা যন্ত্রপাতি নিয়ে এই দলটি তুরস্কে যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৬   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ