এবার কানাডার আকাশে দেখা গেল ‘রহস্যজনক বস্তু’

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার কানাডার আকাশে দেখা গেল ‘রহস্যজনক বস্তু’
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



এবার কানাডার আকাশে দেখা গেল ‘রহস্যজনক বস্তু’

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’ দেখা গেছে। যদিও পরে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন নিয়ে যখন উত্তেজনা চলছিল তখন কানাডার আকাশে রহস্যজনক বস্তুর দেখা মিলল।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডার ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক একটি বস্তু উড়ছিল। পরে সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান সন্দেহজনক বস্তুটিকে গুলি করে ভূপাতিত করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সন্দেহজনক বস্তুটিকে ভূপাতিত করলেও কানাডার সেনাবাহিনী ওই বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।

এর আগে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক একটি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়। পরে জানা যায়, সেটি চীনা ‘নজরদারি’ বেলুন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। যদিও চীন জানিয়েছে, বেসামরিক কাজে ব্যবহার করা বেলুনটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।

বাংলাদেশ সময়: ১১:৫২:২৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ