ফরিদপুরে ৮ দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৮ দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



ফরিদপুরে ৮ দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন

ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে আট দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রন্থমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় ৩০টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরি মালিকেরা গ্রন্থমেলায় অংশ নেন।

গ্রন্থমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজি গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওয়াহিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিসেস সুপ্রিয়া দত্ত।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী ছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার জন্য ৫২’র ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের অবদানের কথা স্মরণ করে বর্তমান প্রজন্মকে বাংলা ভাষার শুদ্ধ চর্চার কথা বলেন বক্তরা।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, দেশের গান, নাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৭   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ