ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন যারা

কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। এর ফলে আর্জেন্টিনা যেতে ভিসার প্রয়োজন হবে না অফিশিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকদের।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২ দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

দু’দেশের মধ্যে ফুটবল নিয়েও আরেকটি চুক্তি সই হয়েছে। এ ছাড়া কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা-সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

দুপুরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে দুদিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৬   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ