সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি

সোনারগাঁয়ের কাঁচপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম,বিপিএম বার)।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিহতদের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

প্রসঙ্গত, রবিবার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল,মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি।

তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ঘটনার দিন রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১০   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ