জনপ্রতি ১১ হাজার টাকা বকেয়া মজুরি পাবেন চা শ্রমিকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রতি ১১ হাজার টাকা বকেয়া মজুরি পাবেন চা শ্রমিকরা
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



জনপ্রতি ১১ হাজার টাকা বকেয়া মজুরি পাবেন চা শ্রমিকরা

চা শ্রমিকরা বকেয়া মজুরি হিসেবে জনপ্রতি ১১ হাজার টাকা করে পাবেন।

বুধবার রাতে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশীয় চা সংসদ (মালিকপক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।

পরে রাতেই শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, চা শ্রমিকদের বকেয়া মজুরি থোক পরিশোধ সংক্রান্ত বিষয়ে উদ্ভুত পরিস্থিতি নিরসনে বাংলাদেশীয় চা সংসদ (মালিকপক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (শ্রমিকপক্ষ) এর সাথে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মতবিনিময় করেন। এরপর তিনি চা শ্রমিকদের বকেয়া মজুরি থোক হিসেবে পরিশোধের জন্য জনপ্রতি ১১ হাজার টাকা নির্ধারণ করে ঘোষণা করেন।

এই অর্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তিন কিস্তিতে পরিশোধ করবেন। যার মধ্যে প্রথম কিস্তি আগামী ৭ মার্চের আগেই পরিশোধ করতে হবে। বাকি দুই কিস্তি পরিশোধের সময় চা শ্রমিক এবং মালিকপক্ষ আলোচনা করে নির্ধারণ করবেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৬   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
বগুড়া-৬ আসনে এক লাখ ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী তারেক রহমান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
কেউ না মানলেও ভোটের ফলাফল মেনে নেবে জামায়াত: শফিকুর রহমান
নারায়ণগঞ্জ-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া
বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ