মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন

নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২৩ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আজ এখানে তার ভারতীয় সমকক্ষ ড. এস. জয়শঙ্করের সাথে বৈঠককালে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে সমাপ্ত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন।
কূটনৈতিক সূত্র জানায়, “এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত” থিমের ওপর ভিত্তি করে ভারতের সভাপতিত্বে এ বছর এখানে জি-২০ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে, মোমেন এবং জয়শঙ্কর উভয়ই দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, সকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকের সময়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘেসহ বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কেও তার সমকক্ষদের অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় সমকক্ষ ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে ১ মার্চ থেকে শুরু হওয়া জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে তার তিন দিনের সফর শেষ করে আজ সন্ধ্যায় দোহা, কাতারের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেছেন।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান ছাড়াও, মোমেন বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি তার প্রতিপক্ষের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জি-২০ সম্মেলনের দুটি অধিবেশনে বহুপক্ষিকতা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বক্তৃতা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৬   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ