সরিষাবাড়ীতে পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পুষ্টিবাগানের উপকরণ বিতরণ
রবিবার, ১২ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় ১.৫ শতাংশ জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বিভিন্ন প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এই প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণ গুলোর মধ্যে ছিল ২টি মালটা চারা, ২টি পেঁপে চারা, ১টি লেবু ও ২টি বাতাবি লেবু চারা গাছ। এছাড়াও ছিল ১০ প্রকারের সবজি বীজসহ ডিএপি ১০ কেজি, পটাশ ৫ কেজি, ইউরিয়া ৫ কেজি ও জৈব সার ১০ কেজি সহ নেট, রশি ও ১টি ঝাজরি পাত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্টগণ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪৩   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান আ‌লেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে গবেষণা প্রয়োজন: ধর্মসচিব
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ