সৌদি রাষ্ট্রদূতের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি রাষ্ট্রদূতের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ পরিদর্শন
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



সৌদি রাষ্ট্রদূতের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ পরিদর্শন

আজ কেরানীগঞ্জস্থ দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ বিন আল-দুহাইলান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে এই হানাফিয়া জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। এর অপূর্ব নির্মাণশৈলী প্রাকৃতিকভাবেই মসজিদকে শীতল রাখে। তিনি বলেন, দেশের অন্যান্য স্থাপনায় প্রাকৃতিক আলো বেশি ব্যবহার করা গেলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে।

প্রতিমন্ত্রী পরিদর্শনকালে সৌদি রাষ্ট্রদূতকে এ মসজিদ নির্মাণের প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি জানান, তার পূর্বপুরুষদের হাত ধরে বাংলা ১২৭৫ ও হিজরি ১২২৮ সনে মসজিদটি নির্মিত হয়। কালের পরিক্রমায় ইংরেজি ১৯৬৮ সনে অধ্যাপক হামিদুর রহমান মিনারসহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। দেড়শো বছরের পুরাতন এ মসজিদকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংস্কার করে স্বরূপে রেখে পাশে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, পুরানো মসজিদটি ২০২১ সালে UNESCO Cultural Heritage Conservation পুরস্কার এবং লাল মসজিদটি কয়েকদিনের ব্যবধানে সৌদি আরবের আব্দুল লতিফ ফাওজান আন্তর্জাতিক ‘মসজিদ স্থাপত্য শিল্প বিষয়ক অ্যাওয়ার্ড’ অর্জন করে।

সৌদি রাষ্ট্রদূত এসময় বলেন, এই মসজিদের মাধ্যমে যে সম্মান অর্জিত হয়েছে তা সারা বাংলাদেশের অর্জন। ঐতিহ্য সংরক্ষণে মসজিদটি সারা বিশ্বের সামনে একটি উজ্জ্বলতর উদাহরণ। এ সময় তিনি মসজিদে ১০০টি কোরআন শরীফ প্রদান করেন এবং প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১২   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ