স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৩ মার্চ ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সংসদীয় মৈত্রী গ্রুপ, পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে জার্মানির বিনিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

ভিয়েতনাম সফরকালীন ভিয়েতনাম সংসদের আতিথেয়তার প্রশংসা করে স্পীকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ১৯৭৩সালে ভিয়েতনাম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আশিয়ান (ASEAN)-ভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধিতে ভিয়েতনাম-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন জরুরি। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উভয় দেশই উপকৃত হতে পারে। এসময়, বাংলাদেশ-ভিয়েতনাম আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে রাষ্ট্রদূতের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পীকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। সাধারণ মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার দেশের সার্বিক উন্নয়নে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তথ্য-প্রযুক্তি, ঔষধ শিল্প ইত্যাদি খাতে ভিয়েতনাম বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এসময়, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন স্পীকার।

বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত প্রসারমান। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ভিয়েতনাম ফ্রেন্ডশিপ সোসাইটি দুদেশের সম্পর্কোন্নয়নে কাজ করছে৷ পর্যটন শিল্পে বাংলাদেশের সমূহ সম্ভাবনা রয়েছে। এসময়, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন স্পীকারকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানালে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারও রাষ্ট্রদূতের মাধ্যমে ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির চেয়ারম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময়, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২০:০০   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ