৫ প্রকল্পে ২ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ প্রকল্পে ২ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



৫ প্রকল্পে ২ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

পাঁচটি প্রকল্পে ২৩ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। প্রকল্পগুলোর প্রক্রিয়াকরণ শেষ হলেও অনুমোদন বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এডিবর কান্ট্রি ডিরেক্ট ও এডিমন গিন্টিং এর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিকল্পা মন্ত্রী বলেন, রেল উন্নয়ন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল সংস্কার করে খাবার পানি নিশ্চয়তা দেওয়াসহ মোট ৫টি প্রকল্প তৈরি আছে। এখন আমার দায়িত্ব হলো এসব প্রকল্প দ্রুত অনুমোদন করিয়ে দেওয়া। এরপরই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা নিজেরাই সংস্কার করছি। কোন সময় বন্ধুদের পরামর্শেও সংস্কার করা হয়। সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেননা এই প্রতিষ্ঠানটি আমাদের আয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এডিবির কাছে বাজেট সহায়তা আশা করছি দ্রুতই পাওয়া যাবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, আমরা বাংলাদেশকে সবসময়ই সহায়তা দিচ্ছি। তবে বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানো দরকার। এক্ষেত্রে সংস্কার আনতে হবে। বিশেষ করে আয়কর অধ্যাদেশ সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট সহায়তার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অভ্যরন্তীণ তৎপরতা অব্যাহত আছে। আশা করি দ্রুত হবে। ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দ্রুত হলে আমরা চুক্তির কার্যক্রম শুরু করতে পারি।

বৈঠকের সময় এডিবির বহি:সম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৯   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ