অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় এ বছর পাঁচটি ক্যাটেগরিতে ১০ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা জানান। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এ বছর ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদ্‌যাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উদ্‌যাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল সন্ধ্যা থেকে ২(দুই) রাত নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনসমূহেও নীলবাতি প্রজ্জ্বলন করা হবে। ২ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বছর অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটেগরিতে ১০ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠান বিশেষ সম্মাননা পাচ্ছে। অনুষ্ঠানের দিন তাঁদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।

ক্যাটেগরি-ক: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি (৩ জন); এ ক্যাটেগরিতে এনডিডি ট্রাস্ট আয়োজিত শেখ মুজিবুর রহমানের শৈশবকালের ওপর রচনা লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী আবদুল্লাহ আল নাফি অন্তর। আরটিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাবলিহা আজিম এবং ২০২২ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁকা ছবি স্থান পাওয়া মো. তাইফ মোস্তফা।

ক্যাটেগরি-খ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান (৩টি); এ ক্যাটেগরিতে সম্মাননা পাচ্ছে-তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা (টিপিপিএস), নওগাঁর আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং আদিতমারি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

ক্যাটেগরি-গ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন ব্যক্তি (৩ জন); মো. জিয়াউল হক, ডা. মো. জাকির হোসেন ও অধ্যাপক ডা. শাহীন আখতার এ ক্যাটেগরিতে সম্মাননা পাচ্ছেন।

ক্যাটেগরি-ঘ: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল পিতা-মাতা (২ জন); এ ক্যাটেগরিতে নুসরাত শারমিন এবং ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি সম্মাননা পাচ্ছেন।

ক্যাটেগরি-ঙ: কেয়ারগিভার (২ জন); মোছা. সোনিয়া আক্তার ও মনিকা মারীয়া রোজারিও এ ক্যাটেগরিতে সম্মাননা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৪   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল
নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় কোনো ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী : জাইমা রহমান
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আজম স্বাধীনতার ঘোষক : রিজভী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ