বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

বরিশালের বাবুগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ কল্পনা (৩৩) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার কল্পনা বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের আ. কাদের পেদার মেয়ে।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কল্পনা বেগম দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করি।

তিনি জানান, মাদক উদ্ধারের ঘটনায় কল্পনাকে আসামি করে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:১৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ