দুঃস্থ নারী ও শিশুদের ৮২ লাখ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুঃস্থ নারী ও শিশুদের ৮২ লাখ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



দুঃস্থ নারী ও শিশুদের ৮২ লাখ ৪৫ হাজার টাকা  অনুদান প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে নারী-শিশুর দুরারোগ্য রোগ, বার্ধক্যজনিত চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৮২ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অভ্ ট্রাস্টির ২৪ তম সভায় অনুদানের জন্য চলমান অর্থবছরে প্রাপ্ত আবেদন বিবেচনা করে এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অভ্ ট্রাস্টির সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অভ্ ট্রাস্টির সহসভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, ট্রাস্টির সদস্য অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বোর্ড অভ্ ট্রাস্টির সদস্য বাংলাদেশ মহিলা সমিতির প্রতিনিধি সেলিনা খালেক, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি, অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, হোসেন আরা সিদ্দিকি জুলি ও রওশন জাহান সাথী।

এ সময় ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুঃস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডাব্লিউবি কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার মহিলাকে প্রতি মাসে ৩০ কেজি চাল এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির থেকে ১২ লাখ ৫৪ হাজার মাকে প্রতি মাসে ৮০০ শত টাকা ভাতা প্রদান করছে। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, এ অর্থবছরে প্রাপ্ত ২ হাজার ৫শত ৮৪টি আবেদনের মধ্যে দুরারোগ্য রোগের পঞ্চাশ জনকে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা, বার্ধক্যজনিত রোগের জন্য ষাট জনকে নয় লাখ টাকা, সাধারণ চিকিৎসায় একশত চল্লিশ জনকে চৌদ্দ লাখ টাকা, শিক্ষার জন্য ঊনসত্তর জনকে ছয় লাখ নব্বই হাজার টাকা, আর্থিক/অন্যান্য ৮০১ জনকে চল্লিশ লাখ পাঁচ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সর্বমোট ১ হাজার ১ শত ২০ জনকে ৮২ লাখ ৪৫ হাজার টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়। অনুদানপ্রাপ্তরা নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অনুদানের চেক গ্রহণ করবেন। সভায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দ্রুততম সময়ের মধ্যে অনুদানপ্রাপ্তদের নিকট অনুদানের চেক প্রদানের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ