খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ যুবক আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ যুবক আটক
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ যুবক আটক

খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৯ এপ্রিল) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরকৃতরা হলেন, বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা।

জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় সেনাবাহিনী। খাগড়াছড়ি জোন সদরের মেজর মো. জোবায়ের মাহমুদের নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় এ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইল পাওয়া যায়। পরে আটককৃত ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটককৃত দুজনকে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১১:১২:৪৭   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ