ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে উপজেলার রানীরবন্দর কলেজমোড় বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে প্রশান্ত রায় (১৫)। তিনি আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়র জানান, মঙ্গলবার সকালে প্রশান্ত বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।

উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রশান্তের বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রশান্ত নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রেখেছিল স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর থানা ও দশমাইল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত স্থানীয়দেরকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

বাংলাদেশ সময়: ১১:৩২:৪৬   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার
সিলেটে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি - মৎস্য মন্ত্রী
নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ