অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীস্মমন্ডলীয় শক্তিশালী এক ঘূর্ণিঝড়। তীব্র ঝড়ো বাতাসে ক্ষয় ক্ষতির আশঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইলসা আরো শক্তি সঞ্চয় করছে এবং চতুর্থ ক্যাটাগরির এ ঝড় ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
ঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা শুক্রবার সকালে উপকূলীয় শহর ব্রুম ও পোর্ট হেডল্যান্ডের মাঝামাঝি কোন জায়গায় আঘাত হানতে যাচ্ছে।
গত এক দশকে এ অঞ্চলে আঘাত হানা এ ঝড় হবে সবচেয়ে শক্তিশালী।
এ অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এছাড়া এখানে রয়েছে আকরিক লোহার খনি, সোনার খনি এবং গবাদি পশুর খামার।
আবহাওয়া দপ্তর বলছে, বাতাসের তীব্রতা এতো বেশি হবে যে এতে গাছপালা উপড়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে। এছাড়া আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।
উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দেশটিতে দাবানল, বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে তীব্র করে তুলছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩১   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ