রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার : পরিকল্পনামন্ত্রী
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার রাজধানীর বিভিন্ন মার্কেটে সংঘঠিত নাম্প্রতিক অগ্নিকান্ডের বিষয়গুলো খতিয়ে দেখছে।
তিনি বলেন, ঢাকার বড় বড় মার্কেটে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। বিষয়টি খুবই দু:খজনক। দেশে একটি গোষ্ঠী আছে যারা সব সময় দেশের মানুষের ক্ষতি করতে চায়।
এম এ মান্নান আজ দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত গভীর নলকূপ ও ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন। ।
এম এ মান্নান বলেন, দেশে বিদ্যুৎতের কোন সংকট নেই। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাচ্ছি। তবে হঠাৎ তীব্র গরম পড়ায় এসি, ফ্রিজ ও ফ্যান দিনরাত চালানো হচ্ছে। ফলে বিদ্যুৎতের তিনগুণ ডিমান্ড বেড়ে গেছে। সে জন্য চাপ সৃষ্টি হয়ে সারাদেশে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে।
এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৩   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ