সংসদ ভবনে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবনে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত
শনিবার, ২২ এপ্রিল ২০২৩



সংসদ ভবনে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৩ : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন টানেলের অভ্যন্তরে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টায় এই জামায়াত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার মুসল্লিরা জামায়াতে অংশগ্রহণ করেন।
জামায়াত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির অব্যাহত কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।
ঈদের জামায়াত শেষে স্পিকার তার বাসভবনে সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার পরিজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩:০০:৫৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ