সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে
মঙ্গলবার, ৯ মে ২০২৩



সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে

সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৩ মে। প্রতিদিন সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটের বিমান অফিস সূত্রে জানা যায়, গত বছর থেকে এবার সিলেটের হজযাত্রী দ্বিগুণ হওয়ার বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে হজ ফ্লাইট বাড়ানো হয়েছে। সিলেট অঞ্চলের মোট ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে সাতটি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন সিলেট-জেদ্দা। এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে। সিলেটবাসীর দাবি পূরণে সাতটি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৯   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ