আওয়ামীলীগকে শক্তিশালী করেই সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামীলীগকে শক্তিশালী করেই সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে : এনামুল হক শামীম
শুক্রবার, ১২ মে ২০২৩



আওয়ামীলীগকে শক্তিশালী করেই সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে : এনামুল হক শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করে
সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

এনামুল হক শামীম বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না। কারণ, আওয়ামী লীগ শুধু বাংলাদেশই নয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল। যে দলকে সংগঠিত করে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত করে চারবার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। তাই আগামী নির্বাচনেও এদেশের জনগণ পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

দলীয়সূত্রে জানা গেছে, এনামুল হক শামীম শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী হওয়ার পর নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও সখিপুর থানা আওয়ামী লীগের কার্যালয়কে সংস্কার করে দৃষ্টিনন্দন কার্যালয়ে রুপান্তরিত করে। আর এ পর্যন্ত নড়িয়া-সখিপুরের ৯টি ইউনিয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনে রেজিস্ট্রি করে ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় ভবন নির্মান করেন তিনি। এছাড়াও নড়িয়া পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়গুলো করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, আওয়ামী লীগ দিপু মুন্সী প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫৪   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ