সাবেক অর্থমন্ত্রী মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের পথপ্রদর্শক -পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক অর্থমন্ত্রী মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের পথপ্রদর্শক -পরিবেশমন্ত্রী
শুক্রবার, ১৯ মে ২০২৩



সাবেক অর্থমন্ত্রী মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের পথপ্রদর্শক -পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশবরেণ্য অর্থনীতিবিদ, বিশিষ্ট কূটনীতিবিদ, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন বাংলাদেশে পরিবেশ আন্দোলনের একজন পথপ্রদর্শক। তিনি পরিবেশ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত বাপা-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে তিনি ‘পরশ’ নামে একটি পরিবেশবাদী গ্রুপেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর মতো সবাই পরিবেশ সচেতন হলে দেশের সার্বিক পরিবেশের উন্নয়ন হবে। মন্ত্রী বলেন, তিনি ক্রীড়াক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অসমান্য প্রতিভাবান মুহিত সাহেব ছিলেন দেশের একজন সত্যিকারের কিংবদন্তি।

আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অভ্‌ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘকাল অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী সিলেটের এই কৃতী সন্তান তাঁর সময়োপযোগী প্রাজ্ঞ কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তে একটি দৃঢ় ভিত্তির অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বহুমুখী প্রতিভার অধিকারী দেশের এই কৃতী সন্তান তাঁর সুদীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনসেবা এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অবদান রেখেছেন। তিনি পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসের প্রথম কূটনীতিক যিনি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জাতীয় অধ্যাপক ও জনাব মুহিতের বোন ডা. শাহলা খাতুন, মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছির আলী, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ।

বাংলাদেশ সময়: ২১:০০:১৪   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ