সরিষাবাড়ীতে জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন ও দোয়া মাহফিল
শনিবার, ২০ মে ২০২৩



সরিষাবাড়ীতে জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন ও দোয়া মাহফিল

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথম “জামিয়া আরাবিয়া” কওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে পৌরসভার বাউসি বাজার এলাকায় রেল ক্রসিং সংলগ্ন এ মাদ্রাসার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম ও সরিষাবাড়ী ওলামা পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী ইমাম সমিতির সভাপতি মাওলানা নাজমুল হুদা ফয়েজী, সরিষাবাড়ী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরিষাবাড়ী উলামা পরিষদের প্রচার সম্পাদক উসামা তামজীদ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৮   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ