সরিষাবাড়ীতে শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
সোমবার, ২২ মে ২০২৩



সরিষাবাড়ীতে শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বর হতে বের হয়ে সরিষাবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধুর চত্বরে এসে সমবেত নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা লতিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি(ভিপি) ও ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ নিরব প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ দলের সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৩   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ