ঝিকরগাছা সরকারি হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছা সরকারি হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



ঝিকরগাছা সরকারি হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন

সরকারি স্থাপনা ও বিদ্যমান সুবিধাদির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিধারিত অফিস সময়ের পর চিকিৎসা সেবা প্রদান করে ক্রমবর্ধিষ্ণু জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ।

এই নীতিমালা সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অফিস সময় পরবর্তী (সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি ব্যতীত) ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নীতিমালা-২০২৩নামে অভিহিত হবে। সেবা প্রত্যাশীগণ নির্ধারিত ফি কনসালট্যান্ট ৩০০টাকা এবং মেডিকেল অফিসার ২০০টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসক/ এমবিবিএস/ বিডিএস অথবা সমামনের চিকিৎসকগণের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তবে রিপোর্ট দেখানোর ক্ষেত্রে রোগীকে কোন ফি প্রদান করতে হবে না।

বৈকালিক সার্ভিসের কার্যক্রম দুপুর আড়াইটা হতে পাঁচটা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে এবং ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকগণ রোগী দেখবেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ রশিদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান আরিফুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডাঃ আবু ইউসুফ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ আঞ্জুমান আরা, এনেস্থেশিওলোজিষ্ট ডাঃ সুচিন্ত কৃষ্ণ দত্ত, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ মেডিকেল অফিসার বৃন্দ, নাসিং সুপারভাইজার ও অন্যান্য সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ
চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ
সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ