পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ
সোমবার, ১৯ জুন ২০২৩



পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু তৈরির জন্য নেওয়া ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

সোমবার (১৯ জুন) সরকারের অর্থ বিভাগের কাছে পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের এই অর্থ হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।

এর আগে, গত এপ্রিল মাসে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়েছিল।

পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হলেও এই টাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ঋণের টাকা ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে ১ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০২   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত
ফতুল্লায় সনাতনীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ