ভারতীয় নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারতীয় নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
সোমবার, ১৯ জুন ২০২৩



ভারতীয় নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ।

সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক এবং ৫ জন অসামরিক সদস্য রয়েছেন।

১১০ মিটার দৈর্ঘ্যের ভারতীয় এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার আরজিত পান্ডে। সফররত জাহাজটির কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) পরিদর্শন করেন। এছাড়া নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া ২১ জুন বিশ্ব ইয়োগা দিবস ২০২৩ উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সর্ম্পকে আলোচনার পাশাপাশি ইয়োগার মাধ্যমে কীভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায় তার উপর প্রয়োগিকভাবে অনুশীলন হবে। উক্ত ইয়োগা অনুশীলনে ভারতীয় হাইকমিশনারসহ সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।

জাহাজটি বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ২২ জুন ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ