বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে : জন প্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে : জন প্রশাসন প্রতিমন্ত্রী
সোমবার, ১৯ জুন ২০২৩



বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে : জন প্রশাসন প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১৯ জুন, ২০২৩ : জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে সর্বমোট ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ টি পদ শূন্য রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃজনের জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিদ্যমান শূন্যপদগুলি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।
এ ছাড়া উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপনার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ শূন্যপদ সবসময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৫০   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী
ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল
দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
নাটোরে লক্কড়-ঝক্কড় বাসে রঙের প্রলেপ, ঈদে ফিটনেসবিহীন গাড়ি নামানোর তোড়জোড়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ