রামপুরায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ১৫০ সিমকার্ডসহ দুইজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রামপুরায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ১৫০ সিমকার্ডসহ দুইজন আটক
শনিবার, ২৪ জুন ২০২৩



রামপুরায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ১৫০ সিমকার্ডসহ দুইজন আটক

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- জোবায়ের হাছান রাতুল (২০) ও সহযোগী ফাহিম হোসেন রানা (১৯)।

শুক্রবার (২৩ জুন) র‌্যাব-৩ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫০টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট হতে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছেন।

তিনি জানান, এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকেন। এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদের গোপন রাখতে এ সিমকার্ড ব্যবহার করেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৬   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ