মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার ছায়া তদন্ত করছে ডিবি: হারুন অর রশীদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার ছায়া তদন্ত করছে ডিবি: হারুন অর রশীদ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার ছায়া তদন্ত করছে ডিবি: হারুন অর রশীদ

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানা পুলিশ, কাউন্টার টেররিজম ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (১০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বাংলামোটর থেকে মগবাজার যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর থেকে নিউ ইস্কাটন রোডস্থ, শান্তি কুঞ্জ গলির মুখে পাকা রাস্তার ওপর ককটেল দুটি ছোঁড়া হয়। বিস্ফোরিত ককটেলে দিলু রোড শান্তি কুঞ্জ ৩৯৮ নং বাসার দারোয়ান মো. জাকির হোসেন (৫৫) আহত হন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে সিটিটিসির বোমা বিশেষজ্ঞরা পৌঁছায় রাত সাড়ে ১০টার দিকে। পরবর্তী সময়ে তারা অক্ষত ককটেলটি নিষ্ক্রিয় করে।

হারুন অর রশীদ জানান, এ ঘটনার পরপরই বাংলামোটর এবং মগবাজার এলাকায় ফ্লাইওভারে ওঠানামার পাশাপাশি বেশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ